জাতীয় বেতনস্কেল ২০২৬ — বেতন ও ভাতা ক্যালকুলেটর

সূত্র: বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১৭ সেপ্টেম্বর ২০২৬ — চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ (এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬, অর্থ বিভাগ)

১. সেটিংস ঠিক করুন ২. আমার বেতন হিসাব করুন ব্যাংক কর্তন ও নেট বেতন

সেটিংস

কর্মস্থল (পার্বত্য/হাওড়/দ্বীপ/চরসহ), বয়স, সন্তান ও প্রতিবন্ধী সন্তান সংখ্যা, ধোলাই ও টিফিন ভাতা, GPF %, বেনোভোলেন্ট ফান্ড — একবার ঠিক করুন; সব পাতায় প্রয়োগ হবে।

ক্যালকুলেটর

নিজের গ্রেড ও ৩০ জুন ২০২৬ এর বেসিক বাছলে নতুন স্কেলে বেতন নির্ধারণ এবং ৪টি সময়কালে মাসিক বেতন, ভাতা, PF ও বেনোভোলেন্ট কর্তন এবং নীট বেতন।

ব্যাংক

ব্যাংক কর্মকর্তার জন্য: প্রভিডেন্ট ফান্ড, বেনোভোলেন্ট ফান্ড, হাউজ ঋণ (বাড়ি ভাড়াই কিস্তি), কম্পিউটার/বাইক ঋণ, অন্যান্য ঋণ, নেট বেতন এবং লাঞ্চ ভাতা (ওয়ার্কিং ডে × ৪০০) সহ নীট বেতন।

গ্রেড-ধাপ

২০টি গ্রেডের প্রতিটি ধাপে (৩১৯ সারি) মূল বেতন, বাড়ি ভাড়া ও সকল ভাতা, GPF, বার্ষিক আয়। গ্রেড ধরে ফিল্টার এবং CSV ডাউনলোড করা যায়।

গ্রস ম্যাট্রিক্স

গ্রেড × ধাপ ছকে মোট মাসিক বেতন (মূল + ভাতা) এক নজরে।

বেতনস্কেল

গেজেটের ২০১৫ ও ২০২৬ স্কেল (২০ গ্রেড) একসাথে।

ভাতার হার

বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন, যাতায়াত, শিক্ষা সহায়ক ইত্যাদি ভাতার হার ও সময়কাল সারণি।

গেজেটের মূল নিয়ম (সংক্ষেপে)

বেতন নির্ধারণ (অনু. ৫)
পুরনো স্কেলের প্রারম্ভিক ধাপ থেকে বেসিকের পার্থক্য বের করে নতুন স্কেলের প্রারম্ভিক ধাপের সাথে যোগ; সমান ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপ।
ইনক্রিমেন্ট (অনু. ৯(২))
নির্ধারণের পর ১ জুলাই ২০২৬ তারিখে ১টি বার্ষিক ইনক্রিমেন্ট (এর পরের ধাপ) প্রদেয়।
ধাপে ধাপে প্রদান (অনু. ১(৩))
বৃদ্ধির মোট অঙ্কের ১–৯ গ্রেডে ৪০% (জুলাই–ডিসেম্বর ২০২৬), ৭০% (জানুয়ারি–জুন ২০২৭); ১০–২০ গ্রেডে ৫০% ও ৭৫%; ১ জুলাই ২০২৭ থেকে শতভাগ ও বার্ষিক ইনক্রিমেন্ট।
ভাতা (ধারা ১(৩)(ঞ), ১২)
৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ভাতা ৩০ জুন ২০২৬ এ আহরিত অঙ্কেই থাকবে; ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন আদেশের হারে।
বকেয়া (ধারা ১(৩)(ঘ))
১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত বেতন বকেয়া হিসেবে প্রাপ্য।

অনুমান ও সীমাবদ্ধতা — অবশ্যই পড়ুন

  1. গেজেটের সংখ্যাগুলো: স্কেলের সংখ্যা গেজেটের ছবি থেকে টাইপ করা। ব্যবহারের আগে সরকারি PDF (অর্থ বিভাগ/বিজি প্রেস) এর সাথে অন্তত আপনার গ্রেডের সারিটি মিলিয়ে নিন। ভুল পেলে জানান
  2. ব্যাংকের আদেশ ভিন্ন: এই গেজেট প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য। ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠানের জন্য আলাদা “চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ” থাকে। ব্যাংকের হিসাব ভিন্ন হলে ব্যাংক পাতার “ব্যাংকের বিধি অনুযায়ী মোট বেতন” ঘরে ব্যাংকের মোট বেতন বসান।
  3. জুন ২০২৬ এর ভাতা আনুমানিক: বাড়ি ভাড়ার ২০১৫ হার তৃতীয় পক্ষের সাইট থেকে নেওয়া; টিফিন/যাতায়াত/মোবাইল/ধোলাই ০ ধরা। ক্যালকুলেটর পাতায় পে-স্লিপের আসল অঙ্ক বসান।
  4. উৎসব ভাতা: গেজেটে হার নেই; প্রতিটি মূল বেতনের ১০০%, বছরে ২টি ধরা হয়েছে (সেটিংসে বদলানো যায়)।
  5. ব্যাংকের হার: বেনোভোলেন্ট ফান্ড মূল বেতনের ১%, সর্বোচ্চ ২৫০ টাকা (সেটিংসে বদলানো যায়)। লাঞ্চ ভাতা প্রতি ওয়ার্কিং ডে ৪০০ টাকা। ঋণের সুদের হার/মেয়াদ/পদ্ধতি ও কিস্তির সীমা ব্যাংকভেদে ভিন্ন — নিজের ব্যাংকের নীতিমালা থেকে দিন।
  6. বাদ দেওয়া বিষয়: আয়কর, অন্যান্য কর্তন, এবং সবার জন্য নয় এমন ভাতা (ঝুঁকি, কার্যভার, আপ্যায়ন, প্রেষণ ইত্যাদি) এখানে নেই। ১ম গ্রেড ও সচিব পর্যায়ের নির্ধারিত বেতন (অনু. ৩(২)) ও ১ জুলাই ২০২৮ এর পরের ইনক্রিমেন্টও ধরা হয়নি।
  7. চূড়ান্ত যাচাই: প্রকৃত বেতন iBAS++ Pay Fixation ও হিসাবরক্ষণ অফিসের নির্ধারণই চূড়ান্ত। এই সাইট আনুমানিক হিসাবের সহায়ক।
  8. এলাকা ভাতা ও প্রতিবন্ধী সন্তানের ভাতা: হাওড়/দ্বীপ/চর ভাতা (গ্রেডভিত্তিক, ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) ও পাহাড়ি ভাতা (মূল বেতনের ২০%; সদরে সর্বোচ্চ ৩,০০০, অন্যান্য উপজেলায় ৫,০০০) সেটিংসে কর্মস্থল বাছলে নিজে যোগ হয়। ১ জানুয়ারি ২০২৮ থেকে সবক্ষেত্রে ২০%। প্রতিবন্ধী সন্তানের ভাতা নতুন ভাতা, ১ জানুয়ারি ২০২৮ থেকে গণনায় আসে।
  9. টিফিন ও যাতায়াত ভাতা: ১১–২০ গ্রেডে টিফিন ৫০০ ও সিটি কর্পোরেশনে যাতায়াত ৬০০ (১ জানুয়ারি ২০২৮ থেকে)। ব্যাংকে লাঞ্চ ভাতা থাকায় টিফিন ভাতা নেই — সেটিংসে টিফিন “না” রাখা আছে; সরকারি চাকরির হিসাব দেখতে “হ্যাঁ” করুন।

গোপনীয়তা: আপনার দেওয়া সেটিংস ও বেতনের তথ্য শুধু আপনার ব্রাউজার-সেশনে (সার্ভারে সাময়িকভাবে) থাকে; স্থায়ীভাবে ডাটাবেসে জমা হয় না।